গেইল-লুইসকে ছাড়িয়ে গেলেন শাই হোপ
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে উইন্ডিজের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ শতকের মালিক এখন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চলতি ভারত সফরে এটি তার চতুর্থ শতক। ইনিংসের শেষ দুই বলে